পাথরঘাটায় ইয়াবাসহ প্রাইভেট কারের ড্রাইভার আটক

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি।।
বরগুনার পাথরঘাটায় সাজু মিয়া (২০) নামের এক প্রাইভেট কারের ড্রাইভারকে ৯০ পিচ ইয়াবাসহ আটক করেছে কোস্টগার্ড। রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে পৌর শহরের তালতলা ব্রিজের ঢাল থেকে আটক করা হয়।

আটক সাজু মিয়া উপজেলার কালমেঘা ইউনিয়নের লাকুরতলা এলাকার আব্দুল মালেক মিয়ার ছেলে। সে বরিশালের একটি প্রাইভেট কারের ড্রাইভার।

পাথরঘাটা স্টেশন কোস্টগার্ডের লেফটেন্যান্ট কমান্ডার মো. মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা পৌরসভার তালতলা এলাকায় অভিযান চালানোর সময় আমাদের টের পেয়ে সাজু মিয়া নামের এক যুবক পালিয়ে যেতে চাইলে স্থানীয়দের সহযোগীতায় ৯০ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে থানায় সোপর্দ করা হবে।