চরফ্যাশনে আন্তর্জাতিক তথ্য দিবস পালিত

আমির হোসেন, চরফ্যাশন।।
চরফ্যাশন উপজেলা তথ্য অফিসের উদ্যোগে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে আর্ন্তজাতিক তথ্য অধিকার দিসব উপলক্ষে আলোনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, বিশেষ অতিথি ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান আকলিমা ফারুক মিলা, উপজেলা সহকারী কমিশনার ভূমি রিপন বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক মিলন, প্রাথমিক শিক্ষা অফিসার তৃষিত কুমার চৌধুরী, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচীর সহকারী পরিচালক মোকাম্মেল হক লিমন, চরফ্যাশন প্রেস ক্লাবের সভাপতি আবুল হাসেম মহাজনসহ গনমাধ্যমকর্মী ও অফিসার স্টাফগন উপস্থিত ছিলেন।

বক্তরা বলেন, তথ্য আদান-প্রদান করতে হবে। আইনে বলা আছে, যেকোনো নাগরিক যেকোনো সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কাছে নির্দিষ্ট ফরমে তথ্য চাইলে ওই প্রতিষ্ঠান ২০ কর্মদিবসের মধ্যে তথ্য জানাতে বাধ্য। না জানালে আপিল করা যাবে। আপিল করেও তথ্য না পেলে তথ্য কমিশনের কাছে অভিযোগ করলে কমিশন শুনানির মাধ্যমে দায়ী কর্মকর্তাকে শাস্তিমুলক ব্যবস্থা হিসেবে জরিমানা করতে পারে। প্রত্যেক অফিসের কর্মকর্তাগন নাগরিক হিসাবে তথ্য দেয়া নিশ্চিত করা উচিৎ। তথ্য প্রদান করতে সহযোগিতা করার আহবান জানানো হয়।