মঠবাড়িয়া আ. লীগ নেতা আব্দুল খালেক মিয়ার মৃত্যুবার্ষিকী

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি।।
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধেও অন্যতম সংগঠক আব্দুল খালেক মিয়ার ৩০ তম মৃত্যু বার্ষিকী মঙ্গলবার। মৃত্যু বার্ষিকী উপলক্ষে উপজেলা আ‘লীগ ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয় বিকেলে স্মরণ সভা ও দোয়া মিলাদের আয়োজন করা হয়েছে। এছাড়া পারিবারিকভাবে মরহুমের নিজ বাড়ি উপজেলার উত্তর মিঠাখালী গ্রামে দোয়া মিলাদের আয়োজন করা হয়েছে।

মরহুমের ছেলে আ‘লীগ নেতা মো. ফজলুল হক মনি দোয়া ও মিলাদে দলীয় নেতা-কর্মি ও শুভানুধ্যায়ীদের উপস্থিত হবার অনুরোধ জানিয়েছেন।