মঠবাড়িয়ায় সাগরগামী ২‘শ জেলে পরিবারের মাঝে চাল বিতরণ

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি।।
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের সাগরগামী ২‘শ জেলে পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপরে বড়মাছুয়া ইউনিয়ন চেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদার ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ চাল বিতরণ করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা তদারকি কর্মকর্তা মো. জহির হাওলাদার, প্যানেল চেয়ারম্যান মো. কাউয়ূম হাওলাদার, ইউপি সদস্য নজরুল ইসলাম টুকু, হারুন হাওলাদারসহ বিভিন্ন ইউপি সদস্য ও গ্রাম পুলিশবৃন্দ।