ভান্ডারিয়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রীসহ গ্রেফতার ৩

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি।।
ভান্ডারিয়া উপজেলায় ৩ শত পিস ইয়াবা নিয়ে স্বামী-স্ত্রীসহ ৩ জনকে হাতে নাতে গ্রেফতার করেছে থানা পুলিশ। তারা দীর্ঘদিন এ উপজেলায় মাদক ব্যবসা করে আসছে।

জানা গেছে, গ্রেপ্তারকৃতরা উপজেলার নিজ ভান্ডারিয়া মহল্লার মৃত আ. কাদের কবিরাজের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী শহিদুল কবিরাজ (৫৩) ও তার স্ত্রী নাছরিন বেগম (৪৫) এবং মৃত ফারুক মুন্সির ছেলে মাদক বিক্রেতা কাদের মুন্সি (৫৫)।

থানা পুলিশের এসআই আব্দুল কাইউম জানান, রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভিটাবাড়ীয়া ইউনিয়নের মঞ্জু মার্কেট সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী শহিদুল কবিরাজ (৫৩) ও তার স্ত্রী নারী মাদক ব্যবসায়ী নাছরিন বেগম (৪৫) এবং মৃত ফারুক মুন্সির ছেলে মাদক বিক্রেতা কাদের মুন্সি (৫৫) কে গ্রেপ্তারের সময় তাদের কাছে থাকা ৩শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাকসুদুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃত তিন আসামীকে আজ সোমবার জেল হাজতে পাঠান হয়েছে।