মুলাদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম দিন উপলক্ষে দোয়া মোনাজাত

মুলাদী প্রতিনিধি ॥
বরিশালের মুলাদীতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৮ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা আওয়ামী লীগ নেতা ও মুলাদী প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন সুমন রাড়ীর আয়োজনে পৌর সদরের রাড়ী বাড়ি বাইতুত তাকওয়া জামে মসজিদে মিলাদ মাহফিল ও প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক মাস্টার মহিউদ্দীন আহমেদ মোশাররফ রাড়ী, সহদপ্তর সম্পাদক আক্তার হোসেন এনামুল, সদস্য শাহ জাহান রাড়ী, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, যুবলীগ নেতা ও মুলাদী রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবিন, বঙ্গবন্ধু সৈনিকলীগের পৌর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার, মুলাদী সদর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আঃ ওয়াহেদ রাড়ী, আওয়ামীলীগ নেতা আলীম সিকদার, তানভীর আহম্মেদসহ ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীসহ স্থানীয় মুসল্লীবৃন্দ।