মির্জাগঞ্জে আ. লীগের দুই গ্রুপের প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী পালন

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর মির্জাগঞ্জে পাল্টাপাল্টিভাবে পালিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী। উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের পদ বঞ্চিতদের উদ্যোগে কলেজ রোড জামে মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন- আওয়ামী লীগ নেতা সুবল চন্দ্র দেবনাথ, উপজেলা কৃষক লীগের আহবায়ক মোঃ আনোয়ার হোসেন বাবুল মল্লিক, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ওয়েরেস আলী খান,আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য মোঃ আলতাফ খান, নূর হোসেন মৃধা, মোঃ শাহ আলম মৃধা ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আঃ জবাবর সিকদার, আওয়ামী লীগ নেতা মোঃ জাফর হাওলাদার, ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি মোঃ বেল্লাল সিকদার ও সাধারণ সম্পাদক পারভেজ। পরে দোয়া ও মিষ্টি বিতরণ করা হয়।

অপরদিকে আমড়াগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বটতলা জামে মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতি এ্যাডঃ মোঃ মোস্তাফিজুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জলিল বেপারি প্রমূখ।

এছাড়াও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে প্রধান মন্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েপরেছে।