মির্জাগঞ্জে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে অমিত কুমার (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলার কিসমতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কিশোর উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কিসমতপুর গ্রামের শ্যামল নাটুয়ার ছেলে ও কাকড়াবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনির ছাত্র।

পরিবার সূত্রে জানা যায়, অমিতের মৃগী রোগ ছিলো। সকালে বাড়ির পাশে খালে গোসল করার জন্য ঘর হতে বের হয়ে যায়। অনেক সময় হয়ে গেলেও অমিত ঘরে না ফেরায় খালের কাছে গেলে তাকে না পেয়ে খালে নেমে খুঁজে ডুবা অবস্থা খাল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে মির্জাগঞ্জ থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, অভিযোগ না থাকায় লাশটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।