বরিশালে ইমামদের রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ

নিজস্ব প্রতিবেদক।।
বরিশালে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সের সমাপনী সনদ বিতরণ করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় ইমাম প্রশিক্ষণ একাডেমী বরিশাল ও ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজনে ইমাম প্রশিক্ষণ একাডেমী মিলনায়তনে এ সনদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বরিশালের জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান, সভাপতিত্ব করেন বরিশাল ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক মোহাম্মদ রফীকুল্লাহ নেছারী। বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউণ্ডেশন বিভাগীয় কার্যালয়ের পরিচালক এ. বি. এম শফিকুল ইসলাম, ইমাম প্রশিক্ষণ একাডেমি প্রধান কার্যালয়ের উপ-পরিচালক (প্রশিক্ষণ) কৃষিবিদ মুহাম্মদ আনিসুজ্জামান।

পরে প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সাহেবদের মাঝে সনদ বিতরণ করা হয়। পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী), আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য, স্থানীয় ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্য এবং বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির রোগমুক্তি কামনা করার পাশাপাশি দেশ ও দশের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।