স্বরূপকাঠিতে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

স্বরূপকাঠি প্রতিনিধি।।
স্বরূপকাঠিতে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সহকারি কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. বশির গাজী এ জরিমানা করেন।

উপজেলার ইন্দ্রেরহাট বন্দরে ভ্রাম্যমান আদালত ওই অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ আলী শাহকে ২ হাজার টাকা,গোপাল চন্দ্র সাহা ৫ হাজার, আব্দুল লতিফ ৫ হাজার ,মোশারফ হোসেন ৫ হাজার এবং অত্যাবশকীয় পণ্য আইন ১৯৫৬ এ সোহাগকে ২ হাজার টাকা সহ সর্বমোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।