করোনায় আক্রান্ত সোহম

বিনোদন ডেস্ক।।
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেতা সোহম চক্রবর্তী। ভারতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তবে অবস্থা খুব একটা আশঙ্কাজনক নয়। সব সময় অভিনেতার শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন চিকিৎসকরা।

যদিও সোহমের আক্রান্ত হওয়ার খবর এখনও সরকারিভাবে জানানো হয়নি। ‘হিন্দুস্তান টাইম’সে প্রকাশিত খবর অনুযায়ী, অভিনেতার স্ত্রী এবং পরিবারের অন্যান্যদেরও করোনা পরীক্ষা করা হয়েছে। তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, করোনায় করুণ অবস্থা কলকাতার। দৈনিক তিন হাজারের বেশি আক্রান্ত। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬২ জনের। যার মধ্যে শুধু কলকাতারই ১৫ জন। আর উত্তর ২৪ পরগনার ১১ জন। আক্রান্তও প্রায় ৭০০ জন করে। করোনা নিয়ে দুই জেলা যেন প্রতিযোগিতায় নেমেছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে ফের ৬২ জনের মৃত্যু হয়েছে। যা রাজ্যে দৈনিক সর্বোচ্চ মৃতের সংখ্যা। এর আগে সোমবার মৃতের সংখ্যা ছিল ৫৬ জন। সব মিলিয়ে রাজ্যে মোট মৃত্যু হয়েছে ৪,৮৯৯ জনের।