মুলাদীতে আবুল হাসানাত আব্দুল্লাহর সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত

মুলাদী প্রতিনিধি।।

পার্বত্য শান্তি চুক্তির রুপকার, বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি, দক্ষিন বাংলা আওয়ামীলীগের অভিভাবক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির সুস্থতা কামনায় উপজেলা আওয়ামীলীগ নেতা ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন সুমন রাড়ীর উদ্যোগে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদে বুধবার বাদ আসর দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।

দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন, মুলাদী উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সম্পাদক মহি উদ্দিন মোশাররফ রাড়ী, বীরমুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন রাড়ী, সাবেক সহ-দপ্তর সম্পাদক আক্তার হোসেন এনামুল, মুলাদী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আতিকুর রহমান মিরন, আওয়ামীলীগ নেতা সোহরাব হোসেন, উপজেলা যুবলীগ নেতা রফিকুল ইসলাম রবিন, উপজেলা সৈনিকলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার, মিজান দেওয়ান, মোঃ অভি, সাবেক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মরহুম এ্যাড. আব্দুল মালেক রাড়ীর পুত্র মোঃ তানভীর আহম্মেদ রাড়ী, জাকির গাজীসহ ছাত্রলীগ, যুবলীগের নেতৃবৃন্দ এবং মসজিদের মুসল্লিগণ।