আগৈলঝাড়ায় আবুল হাসানাত আব্দুল্লাহ’র সুস্থ্যতা কামনায় দোয়া

মারুফ মোল্লা, আগৈলঝাড়া।।
বরিশাল-১ গৌরনদী ও আগৈলঝাড়া আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, মন্ত্রী মর্যদায় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, আবুল হাসানাত আব্দুল্লাহ’র দ্রুত সুস্থ্যতা ও আশু রোগ মুক্তি কামনায় আগৈলঝাড়া প্রেসক্লাবের উদ্যেগে বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকালে প্রেসক্লাব কার্যালয়ে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

আহবায়ক কেএম আজাদ রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি সরদার হারুন রানা, মো. সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক তপন বসু, এসএম শামীমুল ইসলাম, সাবেক যুগ্ন সম্পাদক ওমর আলী সানী, সদস্য জাহিদুল ইসলাম, রিপন বিশ্বাস, মনিরুজ্জামান, পলাশ দত্ত, নাজমুল রিপন, স্বপন দাস, মারুফ মোল্লা, বরুন বাড়ৈ, মৃদুল দাসসহ প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন থানা মসজিদের ইমাম মাওলানা আলাউদ্দিন।