মুলাদীতে শিক্ষা সচিব মাহবুব হোসনের সাথে শিক্ষকবৃন্দের মতবিনিময়

মুলাদী প্রতিনিধি।।
বরিশালের মুলাদী উপজেলায় ১লা অক্টোবর বেলা ৫ঃ৩০ মিনিট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় সচিব মোঃ মাহবুব হোসেন-এর আগমন উপলক্ষে উপজেলা শহীদ আলতাফ মাহমুদ অডিটরিয়ামে শিক্ষক বৃন্দদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুচ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ মোয়াজ্জেম হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আনোয়ার হোসেন, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ্রা দাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আবদুল বারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইয়েদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল ইসলাম সবুজ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সালেহ হাওলাদার ও মুলাদী থানা অফিসার ইনচার্জ মোঃ ফয়েজ আহম্মদ মৃধা প্রমুখ।
মতবিনিময় অনুষ্ঠানে শিক্ষা সচিব মোঃ মাহবুব হোসেন বলেন, সততা ও আন্তরিকতার সাথে যার যার অবস্থানে থেকে কাজ করে যাবেন।

মতবিনিময় সময় শিক্ষা সচিব মোঃ মাহবুব হোসনকে মুলাদী সরকারী কলেজ, আরিফ মাহমুদ ডিগ্রী কলেজ, মুলাদী সরকারী মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয়, পূর্ব হোসনাবাদ ডিগ্রী কলেজ, চরকালেখান আদর্শ ডিগ্রী কলেজ, আলরাজি ইন্টারন্যাশনাল স্কুল, হাজী সৈয়দ বদরুল হোসেন কলেজ, উপজেলা ছাত্রলীগ, মুলাদী উপজেলার সাংবাদিকদের বিভিন্ন সংগঠন, আলোকিত মুলাদী ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। মতবিনিময় সময় স্কুল ছাত্রদের মাঝে ব্যাগ বিতরণ ও কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এছাড়াও উপজেলার জনপ্রতিনিধি ও কর্মকর্তাবৃন্দদের সাথে মতবিনিময় সভা করা হয়।