দশমিনায় অর্ধগলিত লাশ উদ্ধার

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর দশমিনা থানা পুলিশ শুক্রবার (০২ আক্টোবর) দুপুর ২টায় উপজেলার তেঁতুলিয়া নদীর তীরবর্তী এলাকা থেকে ভাসমান অবস্থায় অর্ধগলিত অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে। স্থানীয়রা উপজেলার সদর ইউনিয়নের তেঁতুলিয়া নদীর তীরবর্তী কাটাখালীর পানিতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ পানিতে ভাসমান অবস্থায় অর্ধগলিত লাশটি উদ্ধার করে।

থানা ওসি মোঃ জসীম বলেন, উদ্ধারকৃত অর্ধগলিত নিহতের আনুমানিক বয়স ৪০ বছর আর তার কোন পরিচয় জানা যায়নি। নিহতের লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।