দশমিনায় মতবিনিময় সভা

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি।।
স্থানীয় মুক্তিযোদ্ধাদের সাথে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের এমপি এস এম শাহজাদা দশমিনা মুক্তিযোদ্ধার কমপ্লেক্সে মিলনায়তনে শুক্রবার (০২ আক্টোবর) বিকাল সাড়ে ৪টায় মতবিনিময় সভা করেছেন।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ তানিয়া ফেরদৌস’র সভাপতিত্ব প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি এস এম শাহজাদা। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল আজীজ মিয়া, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল কাইয়ুম, থানা ওসি মোঃ জসীম, সাবেক মুক্তিযোদ্ধা কমানন্ডার আবু মাতুব্বর, সেকান্তার আলী মাষ্টার ও আঃ গণি হাওলাদার প্রমূখ।