ওজু করতে বের হয়ে ধর্ষণের শিকার ৭০ বছরের বৃদ্ধা

অনলাইন ডেস্ক।।
মুন্সীগঞ্জের সদরের পূর্ব শীলমন্দী এলাকায় ৭০ বছরের এক বিধবা বৃদ্ধা ঘর থেকে ওজু করতে বের হয়ে ধর্ষণের শিকার হয়েছেন। ৩০ সেপ্টেম্বর রাত ৯টার দিকে বৃদ্ধার নিজ ঘরে এ ঘটনা ঘটে। শনিবার (০৩ অক্টোবর) বিকালে ধর্ষণের অভিযোগে বৃদ্ধা নিজেই বাদী হয়ে অভিযুক্ত কাদির শেখের (৩৮) বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছেন।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান এ খবর নিশ্চিত করে জানান, বাড়িতে একাই থাকেন বৃদ্ধা। ঘটনার দিন রাত ৯টার দিকে ওজু করতে ঘর থেকে বের হওয়ার পর অভিযুক্ত কাদির শেখ তাকে পেছন দিক থেকে মুখ চেপে ধরেন। পরে বৃদ্ধার ঘরেই তাকে ধর্ষণ করে বলে অভিযোগ পেয়েছি। আমরা আসামিকে ধরার চেষ্টা করছি।