মুলাদীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২০ উদ্বোধন

মুলাদী প্রতিনিধি।।

বরিশালের মুলাদী উপজেলায় মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্স-এ ৪ অক্টোবর বেলা ১০টায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২০ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন  মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ্রা দাস। আরো উপস্থিত ছিলেন মুলাদী থানা তদন্ত অফিসার মুজিবুর রহমান, মুলাদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইয়েদুর রহমানসহ হাসপাতালের কর্মকর্তাবৃন্দ। বাচ্চাদের মুখে ভিটামিনি এ প্লাস তুলে দিয়ে  উদ্বোধন করেন  নির্বাহী কর্মকর্তা শুভ্রা দাস।

ডা. সাইয়েদুর রহমান বলেন, ক্যাম্পেইন চলবে ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত। ৬ মাস থেকে ৫ বছরের শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে যাবেন এবং ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবেন।