মহিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর মহিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সোমবার (০৫ অক্টোবর) সকালে কলাপাড়া উপজেলা নির্বাচন অফিস থেকে এই তথ্যটি নিশ্চিত করছেন উপজেলা নির্বাচন অফিসার।

প্রজ্ঞাপনে বলা হয়, ২৩ সেপ্টেম্বর ২০২০ মনোনায়ন পত্র দাখিল ও প্রত্যাহারের তারিখ ৩ অক্টোবর, ভোট গ্রহণ ২০ অক্টোবর ২০২০ ইংরেজি তারিখ। তফসিল ঘোষণা কে কেন্দ্র করে মহিপুরের সাধারণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এখন সবার মুখে মুখে একটাই আলোচনা সৎ, শিক্ষিত যুবক জনপ্রতিনিধির।