বরিশালে তাহসিনুল আতফাল হিফজ মাদরাসার হিফজুল কুরআন সম্মাননা

নিজস্ব প্রতিবেদক।।
আল কুরআনের আলোয় পৃথিবী আলোকিত করার প্রত্যাশা নিয়ে এগিয়ে চলছে বরিশালের অনন্য প্রতিষ্ঠান ‘তাহসিনুল আতফাল হিফজ মাদরাসা। ‘প্রোসপেক্ট ওয়েলফেয়ার ট্রাস্ট’ পরিচালিত এ প্রতিষ্ঠানটি তাদের ১৪ জন শিক্ষার্থীর হিফজ সমাপনী উপলক্ষ্যে সোমবার (০৫ অক্টোবর) আয়োজন করেছে ‘২য় হিফজুল কুরআন সম্মাননা-২০২০’।

মাদরাসার সভাপতি ড. মুহিব্বুল্লাহ শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ণাঢ্য এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন জামি‘আ ইসলামিয়া মাহমুদিয়ার মুহতামিম হাফেজ মাওলানা ওবাইদুর রহমান মাহবূব। এছাড়াও যে সকল সম্মানিত অতিথি উপস্থিত ছিলেন তারা হলেন- পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ ও গ্রামীন উন্নয়ন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মামুন-উর-রশীদ, বরিশালের বিশ^বিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজেস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. হাফিজ আশরাফুল হক, ডিআইজি অফিস বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম, সাগরদী ইসলামিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম মাদানী, গ্লোবাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রাক্তন রেজিস্ট্রার মোঃ রেজাউল করিম, দৈনিক সংবাদ সকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাওলানা এমরানুল হক, করিম কুটির জামে মসজিদের খতিব মাওলানা শহীদুল ইসলাম, তানযীমুল উম্মাহ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবু তালহা বশির, ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফিন মাহমুদ তারিক খান, ডাঃ আমির ফয়সাল বিন মাহ্বুব (রাকিব), এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সহকারী অধ্যাপক মোঃ মোজাম্মেল হক সুমন, স্পার্ক গ্রুপের চেয়ারম্যান এনামুল হক প্রমুখ।

অতিথিগণ তাদের বক্তব্যে সংকটময় এই পৃথিবীতে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে বিশ^ব্যাপী আল কুরআনের আলো ছড়িয়ে দিতে হাফেজদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান। হিফজ সমাপনকারী শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাগড়ি, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।