মুলাদীতে বিয়ের প্রলোভন দেখিয়ে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, অতঃপর অন্তঃসত্ত্বা

রূপালী ডেস্ক।।
বরিশালের মুলাদীতে বিয়ের প্রলোভন দেখিয়ে বানীমর্দন দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণীর মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের মাধ্যমে অন্তঃসত্ত্বার অভিযোগ। ধর্ষণের শিকার ছাত্রী ও তার পরিবার সূত্রে জানা যায়, মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের পশ্চিম নাজিরপুর গ্রামের মোকছেদ হাওলাদারের পুত্র মোঃ নাইম হাওলাদার ৭ম শ্রেণীর এক ছাত্রীকে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার ধর্ষণ করায় ৬ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে।

মেয়েটি জানায় নাইম হাওলাদার আমাকে ধর্ষণ করে ও কাউকে না বলার জন্য চাকু দেখিয়ে ভয় দেখায়। যদি কাউকে বলে ফেলি তাহলে মেরে ফেলার হুমকি দেয়। এক পর্যায়ে মেয়েটিকে ঢাকায় নিয়ে যাওয়ার কথা থাকলেও দীর্ঘদিন যাবৎ মেয়েটির কোন খোঁজ খবর না নিলে মেয়েটি তার পরিবারের নিকট ঘটনার বিষয়টি জানায়। মেয়ের পরিবার অভিযুক্ত নাইম হাওলাদারের পরিবারের সাথে যোগাযোগ করলে তারা বিষয়টি এড়িয়ে যান এবং মেয়ের পরিবাকে হুমকি ধামকি দেয়। এলকাবাসী জানান মেয়ের পরিবারের তুলনায় অভিযুক্ত ছেলের পরিবার অনেক প্রভাবশালী তাই মেয়ের পরিবার অসহায় হয়ে পড়েছে।

মেয়ের পিতা জানান বিষয়টি জানতে পেরে নাজিরপুর ইউনিয়নের দুইজন ইউপি সদস্য ছেলের পরিবারের সাথে কথা বললে সুষ্ঠু সমাধানের আশ্বাস দিয়ে ১দিন পর জানিয়ে দেয়, এ ব্যাপারে ছেলের পরিবার কোন সমাধান চান না। কোন সমাধান না পেয়ে অসহায় পিতা ৬/৭ মাসের অন্তসত্ত্বা মেয়েকে নিয়ে দিশেহারা হয়ে পড়ে। থানা প্রশাসনের নিকট কোন অভিযোগ করছেন কিনা পিতার নিকট জানতে চাইলে তিনি বলেন ছেলের পরিবার প্রভাবশালী হওয়ায় টাকার গরমে আর  ভয়ভীতি দেখানোর ভয়ে অভিযোগ এখনো করি নাই।

অভিযুক্ত নাইম হাওলাদার পরিবারের সহযোগীতায় গাঁ ঢাকা দিয়েছে। অভিযুক্তর পিতার বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। এলাকাবাসীর প্রশাসনের নিকট দাবি অবিলম্বে ধর্ষককে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।