বরিশালে র‌্যাবের অভিযান: ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রূপালী বার্তা।।
বাকেরগঞ্জ অভিযান চালিয়ে পাখি আক্তার(২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। মঙ্গলবার (০৬ অক্টোবর) বাকেরগঞ্জ মধ্যম মহেশপুর জনৈক জাকির বিশ্বাস এর বাড়ির পেছন থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, রাব-৮ মাদক দ্রব্য বিক্রির সংবাদ পেয়ে মহেশপুর সাকিনস্থ জনৈক জাকির বিশ্বাস এর বাড়ির পেছনে পৌঁছলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে পাখি আক্তার। এ সময় র‌্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে। স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে তার নিকট থেকে ৮৭০ (আটশত সত্তর) গ্রাম গাঁজা উদ্ধার করে।

র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ আব্বাস উদ্দিন বাদী হয়ে বরিশার জেলার বাকেরগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।