আগৈলঝাড়ায় পানিতে পড়ে শিশুর মৃত্যু

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়ায় পানিতে পরে এক বছরের শিশুর মৃত্যু হয়েছে। জানা গেছে, উপজেলার সীমান্তবর্তী রামশীল গ্রামের সঞ্চিত বাড়ৈর এক বছরের মেয়ে হিয়া বাড়ৈ বুধবার (০৭ অক্টোবর) সকালে ঘরের সামনের উঠানে খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পরে যায়। লোকজন খোজা খুজি করে পুকুর থেকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা সৈকত জয়ধর তাকে মৃত্যু ঘোষনা করেন। তার মৃত্যুতে ওই পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।