আগৈলঝাড়ায় ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি।।
নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে নারী ধর্ষনের প্রতিবাদে বরিশালের আগৈলঝাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সর্বোস্তরের শিক্ষার্থীদের আয়োজনে বুধবার (০৭ অক্টোবর) সকালে আগৈলঝাড়া প্রেসক্লাব কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু, ইউপি সদস্য পবিত্র রানী বাড়ৈ, সাবেক শিক্ষক আভা মুখার্জী, শিক্ষার্থী শহিদুল ইসলাম, রিফাত হোসেনসহ প্রমুখ। এসময় বক্তারা বলেন, দেশব্যাপী ধষর্নের দৌরাত্ব বেড়ে যাওয়ায় ধর্ষকদের আইনের আত্ততায় এনে ফাসি দাবী জানান।