চতুর্থ দিনের মত আন্দোলন ও মশাল মিছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ে

নিজস্ব প্রতিবেদক।।
মশালে উত্তাল ববি “নারীর নিরাপত্তা দাও” শুক্রবার (০৯ অক্টোবর) সন্ধ্যায় টানা চতুর্থ দিনের মতো বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আন্দোলন ও মশাল মিছিল করে সাধারণ শিক্ষার্থীরা।

ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে মশাল হাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে উত্তল বিশ্ববিদ্যালয়।নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও সিলেটের এমসি কলেজে এক গৃহবধূকে ধর্ষণের প্রতিবাদ জানিয়ে ওই আন্দলোন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার সন্ধ্যায় টানা চতুর্থ দিনের মতো বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ওই আন্দোলন ও মশাল মিছিল করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ওই আন্দোলনে ধর্ষকের প্রতীকী কুশপুত্তলিকা প্রদাহ করে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা রুপালী বার্তাকে বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের আয়োজিত এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে ঘোষণা দেয় তাঁরা।

শিক্ষার্থীরা আরো বলেন, মশাল মিছিলের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করা এবং সারাদেশে চলমান ধর্ষণ বিরোধী আন্দোনলের প্রতি সংহতি জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট নারী যৌন নির্যাতন বা ধর্ষণের শিকার হলে তার দায় বিশ্ববিদ্যালয়কে নিতে হবে।