এক ঘণ্টার পৌর মেয়র আয়শা আক্তার ঋতু

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনা পৌরসভার প্রতিকি মেয়র হিসেবে ১ ঘন্টার জন্য দায়িত্ব পালন করেছেন বরগুনা সদর উপজেলার ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ)’র সহ-সভাপতি আয়শা আক্তার ঋতু।

সিবিডিপি’র আয়োজনে ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র সহযোগিতায় “শিশুর সাথে শিশুর তরে-বিশ্ব গড়ি নতুন করে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব কন্যা শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০ উপলক্ষ্যে শনিবার (১০ অক্টোবর) বেলা ১১ টার দিকে বরগুনা পৌরসভার হল রুমে মেয়র থেকে প্রতিকি মেয়রের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সিবিডিপি’র নির্বাহী ও বরগুনা প্রেসক্লাব সদস্য সাংবাদিক জাকির হোসেন মিরাজ।

প্রতিকি মেয়র হিসেবে ঋতু তার কয়েকটি উল্লেখযোগ্য বিষয় সুপারিশ করেন। যা মেয়র শাহাদাত হোসেনের হস্তান্তরকৃত প্রতিকি মেয়র ঋতুর চুক্তিপত্রে উল্লেখিত রয়েছে। এরমধ্যে বরগুনা পৌর এলাকাকে শিশুর জন্য সুরক্ষিত রাখতে বদ্ধপরিকর থাকা, বাল্যবিবাহ প্রতিরোধে শিশু,যুব এবং এলাকার সর্বস্তরের নাগরিকদের সহযোগিতায় প্রতিরোধ গড়ে তোলা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে একতাবদ্ধ থাকা, শিশুদের বিনোদনের জন্য পৌর এলাকায় শিশু পার্ক ও বিনোদন কেন্দ্র প্রতিষ্ঠা করা, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি করে শিশু সুরক্ষা দল গঠন করা ও অত্র চুক্তিনামা বরগুনা পৌরসভার সংরক্ষিত ফাইলে নথিভুক্ত থাকা।

নারীদের সুরক্ষিত রাখার সব ধরণের ব্যবস্থার পাশাপাশি সমাজের নারীদের নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন পর্যটনকেন্দ্রে কড়া পুলিশি পাহাড়া নিরাপত্ত্বা জোড়দার করতে পুলিশ প্রধানের দৃষ্টি আকর্ষণ করেন। পুরুষের পাশাপাশি নারীদেরো সঠিক অধিকার ও মর্যাদা প্রানে উল্লেখযোগ্য অবস্থান তুলে ধরেন প্রতিকি মেয়র ঋতু।

ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ)’র সদস্যদের মধ্যে পরবর্তীতে ১ ঘন্টার জন্য বরগুনা জেলাধীন পাথরঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন শিশু সাংসদ জিনিয়া আলম, তালতলীতে সংগঠনটির সভাপতি সাদিকা জামান আনিকা ও বেতাগী পৌরসভার মেয়র হিসেবে সংগঠনটির সভাপতি তানজিলা জামান শিফা। এরা সকলেই প্রতিকি দায়িত্ব পালন করবেন।
এর আগে ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ)’র সহ-সভাপতি রাইমু জামান ১ ঘন্টার জন্য গত মঙ্গলবার বরিশাল বিভাগীয় কমিশনারের দায়িত্ব পালন করেছেন।

প্রতিকি মেয়র হস্তান্তর অনুষ্ঠানে শিক্ষক প্রতিনিধি, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, রাইমু জামানসহ এনসিটিএফ সদস্যবৃন্দ বক্তব্য রাখেন।
পৌর মেয়র শাহাদাত হোসেন তার বক্তব্যে বলেন, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে এক কালো অধ্যায় থেকে উঠে এসে এই দেশ পরিচালনা করতে নারীরাই অগ্রণী ভূমিকা পালন করেছেন। প্রতিটি স্তরেই নারীর অবস্থানই নারীদের গুরুত্ব বহন করছে।

সেই সাথে উন্মুক্ত আলোচনায় দৈনিক ইত্তেফাকে জেলা প্রতিনিধি জহিরুল হাসান বাদশা বলেন, প্রতিটি বালিকা বিদ্যালয়ে কারাতে শিক্ষক নিয়োগ করা প্রয়োজন বলে ব্যক্তিগত মতামত প্রকাশ করেন। যাতে আত্মরক্ষার কৌশল অবলম্বন করতে পারে। অন্যান্য বক্তারা, পৌর শহর ও পর্যটন স্পটগুলোকে সিসি টিভি ও নির্ধারিত সময়ের আওতায় নিয়ে আসাসহ যারযার ধর্মের আইন অনুযায়ী চলারো পরামর্শ দিয়েছেন। যা মেয়র জেলা আইন শৃঙ্খলা মিটিং এ উপস্থাপনের মাধ্যমে বাস্তবায়নের চেষ্টা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। প্রতিকি মেয়র অনুষ্ঠানের সঞ্চালনা করেন, জেলা এনসিটিএফ’র ভলান্টিয়ার সজিব হোসেন।