নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে পাথরঘাটায় ছাত্রদলের মানববন্ধন

পাথরঘাটা প্রতিনিধি।।
দেশব্যাপী অব্যাহত পৈশাচিক নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাথরঘাটা পৌর ও কলেজ শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসুচি পালন হয়েছে। শনিবার (১০ অক্টোবর) উপজেলা দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসুচি পালন হয়।

এ সময় উপস্থিত ছিলেন- পাথরঘাটা পৌর বিএনপি সাবেক সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সাকু, সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ হাওলাদার, বরগুনা জেলা যুবদলের সহ-সভাপতি ইরফান আহম্মেদ সোয়েন, পাথরঘাটা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক নাজমুল হুদা সেন্টু, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন রানা, গিয়াস উদ্দিন, পাথরঘাটা পৌর যুবদলের আহবায়ক সোহানুর রহমান সোহাগ, বরগুনা জেলা ছাত্রদলের সদস্য কে এম হাবিবুল্লাহ, পাথরঘাটা পৌর ছাত্রদলের আহবায়ক রাহাজুল ইসলাম রাহাদ মুন্সী, কলেজ ছাত্রদলের আহবায়ক জয়নাল আবেদীনসহ ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পাথরঘাটা পৌর ছাত্রদলে সদস্য সচিব খায়রুল ইসলাম শরীফ।

এ সময় বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে গনধর্ষণ, হত্যা, ও লুটপাটের ঘটনা ঘটছে, এতে নিরাপত্তাহীন হয়ে পড়েছে সাধারণ মানুষ। এই ধর্ষকদের মধ্যে যারা গ্রেফতার হয়েছে তাদের দৃষ্টান্তমুল শাস্তি এবং যাদেরকে এখনো গ্রেফতার করা হয়নি তাদের গ্রেফতারের দাবি জানান, না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।