বরিশালে র‌্যাবের অভিযানে মাদকব্যবসায়ী আটক

রূপালী বার্তা।।
বরিশালে র‌্যাব-৮ এর অভিযানে মামুন হাওলাদার (২৮) নামে এক মাদকব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দুপুর পৌনে ২ টার দিকে বরিশালের উজিরপুরে এ অভিযান চালানো হয়।

জানা গেছে, র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি কোম্পানী’র একটি বিশেষ আভিযানিক দল উজিরপুরের চাঙ্গুরিয়ায় গুটিয়া মসজিদ সংলগ্ন জোড়া খাম্বার পশ্চিম পাশে কালভাট এলাকায় অভিযান চালায়। এ সময় মামুন হাওলাদার নামে ১ জনকে আটক করে। তার পিতাঃ নুরুল হক, সাং- বড় একসারাপাড়া, থানাঃ ঝালকাঠী সদর, জেলাঃ ঝালকাঠী। তার কাছ থেকে ১০১ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি নূর ইসলাম বাদী হয়ে উজিরপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।