অতিরিক্ত ওজন কমাতে খান ৫ সবজি

লাইফস্টাইল ডেস্ক।।
ওজন কমাতে অনেক কিছু করে থাকেন আপনি। খাবার থেকে শুরু করে ব্যায়াম সব কিছুই হয়তো করছেন। তবে এত কিছু করেও হয়তো ওজন কমছে না।

ওজন কমাতে পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে। তবে কিছু সবজি রয়েছে যা খেলে ওজন অতিরিক্ত ওজন কমবে।

১. খাবার তালিকায় সবজি রাখুন প্রতিদিন। খেতে পারেন পালং শাক। এতে রয়েছে আয়রন, পটাসিয়াম ও ফাইবার।

সালাদে বা ওমলেটে পালং শাক খেতে পারেন। এই শাক অতিরিক্ত ওজন কমানোর পাশাপাশি হৃদযন্ত্র ভালো রাখে। এছাড়া ডায়াবেটিস ও ক্যানসার থেকে দূরে রাখতেও কার্যকর পালং শাক।

২. ব্রকোলি খুবই পুষ্টিকর খাবার। ক্যালসিয়াম, ভিটামিন সি, ভিটামিন কে এবং আয়রন রয়েছে এই সবজিতে। লো ক্যালোরি ও হাই ফাইবার সমৃদ্ধ ব্রকোলি রাখতে পারেন প্রতিদিনের খাদ্য তালিকায়।

৩. ওজন কমাতে ক্যাপসিকাম খেতে পারেন। প্রচুর পরিমাণে ভিটামিন সি, ডায়াটারি ফাইবার, ভিটামিন ই, বি৬, এবং ফলেট মেলে এই সবজি থেকে। প্রচুর পরিমাণে পানি ও ফাইবার থাকায় এটি মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। ফলে ওজন কমে দ্রুত।

৪. অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ টমেটো নিয়মিত খেতে পারেন। এই সবজি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে ও অতিরিক্ত ওজন কমাবে।

৫. ফাইবার সমৃদ্ধ মিষ্টি আলু খেরৈ ওজন কমবে। এটি সেদ্ধ করে প্রতিদিন খেতে পারেন।

তথ্যসূত্র-টাইমস অব ইন্ডিয়া।