গলাচিপায় জহিরুল খলিফাকে হত্যার ঘটনায় মামলা

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি।।
গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জহিরুল খলিফার হত্যার বিচারের দাবিতে ৫ জনকে আসামী করে মাতা মাহিনুর আমিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। বিচারক মামলাটি আমলে নিয়ে গলাচিপা থানা অফিসার ইনচার্জকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলা নং এমপি-কেস নং ৬৩/ ২০২০।

মামলা সূত্রে জানা যায়, ১। মো: গোলাম হোসেন খলিফা (৩৮), ২। মো: জাসরুল খলিফা (৪২) ৩। মো; তাইজুল খলিফা (৩৫), ৪। বিপ্লব গাজী (৩৭) ৫ । মো: সোবাহান গাজী (৩৭) কে আসামী করে এ মামলা দায়ের করেন।

মৃত: জহিরুল খলিফার বাড়ীর নিকটে পোল্ট্রি ফিডের দোকান ও একজন যুবক সমাজ সেবক ছিলেন। তার সামাজিক কাজ কর্মের প্রতি ঈর্শ্বান্বিত হয়ে এক হতে চার পর্যন্ত আসামীগন পূর্ব থেকেই খুন জখমের হূমকি দিয়ে আসছিল। মৃত্যুর দুই দিন আগে ১ হতে ৪ পর্যন্ত আসামীগন জহিরুলের বাড়ীতে রাত অনুমান ১১টার দিকে জহিরুল খলিফাকে দরজা খুলতে বলে বাহিরে ডেকে নিয়ে বিভিন্ন হুমকি দেয় এবং ১ন আসামী বলে তোর হায়াত বেশি দিন নেই।

মামলার বাদী মৃত: জহিরুল খলিফার মাতা মাহিনুর আমিন সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার দাবী করেছেন। বর্তমানে আসামীদের হুমকিতে মৃত: জহিরুল খলিফার পরিবারের সকল সদস্য নিজ বাড়ী ছেড়ে অন্যত্র চলে গেছেন। উল্লেখ্য যে, গত ২৯ আগস্ট রাতে জহিরুল খলিফাকে হত্যা করা হয়েছিল।