সুনামগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি।।
সুনামগঞ্জ পৌর শহরের পশ্চিম হাজীপাড়া মোড়ে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছে। নিহতের নাম রনি মিয়া (২৩)। রবিবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টায় সিলেট সুনামগঞ্জ সড়কের হাজীপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। সে সুনামগঞ্জ পৌরসভার সুলতানপুর এলাকার মোঃ গুলেনুরের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি মল্লিকপুর এলাকা থেকে পৌর শহরে ঢুকার পথে বিপরীতমুখী একটি লেগুনা গাড়ি শহর থেকে বের হওয়ার পথে মোটর সাইকেলটি দুটি গাড়ির ভেতরে ঢুকে পড়ায় ট্রাকটি ঐ মোটর সাইকেল আরোহীকে চাপা দিলে মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে জেলা শহরের আড়াইশত শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর থানার ওসি মো সহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করছেন।