গলাচিপায় দুই গ্রুপের শ্রমিকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি।।
গলাচিপায় দুই গ্রুপের শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী সোমবার (১২ অক্টোবর) পালিত হয়েছে। গলাচিপায় শ্রমিক লীগের উদ্যোগে উপজেলা কার্যালয়ে শ্রমিক লীগের আহবায়ক মো: ইব্রাহিম মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, যুগ্ম সা: সম্পাদক মেহেদী মাসুদ জুয়েল, শ্রম বিষয়ক সম্পাদক মো; হারুন অর রশিদ, পৌর আ’লীগের সা: সম্পাদক আবিদ হোসেন রুবেল।

অন্যদিকে, গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক আল আমীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগের সভাপতি ইশরাত হোসেন আব্বাস, বর্তমান ছাত্রলীগের সভাপতি শরীফ আহমেদ আসিফ, পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলার আবুল বশার প্যাদা প্রমুখ।