বরিশালে র‌্যাবের অভিযানে ২ মাদকব্যবসায়ী গ্রেফতার

রূপালী বার্তা।।
বরিশালে র‌্যাব-৮ এর অভিযানে ২ মাদকব্যবসায়ী গ্রেফতার হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বরিশাল জেলার মুলাদী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা হলো- তুহিন (২১) ও সাগর(১৯)।

জানা গেছে, র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি কোম্পানী’র একটি বিশেষ আভিযানিক দল সোমবার মুলাদী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মূলাদী মধ্য কায়েতমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে গভীর রাতে ২ জনকে আটক করে।

তাদের কাছ থেকে ৯৫ (পঁচানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি নূর ইসলাম বাদী হয়ে বরিশাল জেলার মুলাদী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।