অতিরিক্ত আঘাতেই রায়হানের মৃত্যু

অনলাইন ডেস্ক।।
অতিরিক্ত আঘাতে মৃত্যু হয়েছে সিলেটের রায়হানের। প্রথম ময়নাতদন্ত প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসক। একই সাথে প্রতিবেদনটি পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

কবর থেকে ফের তোলা হয়েছে সিলেটে পুলিশি নির্যাতনে নিহত রায়হানের মরদেহ। বৃহস্পতিবার সকালে রায়হানের বাড়ির পাশেই আখালিয়া নবাব মসজিদের কবরস্থানে যায় আইনশৃঙ্খলা বাহিনী। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য সিলেট মেডিকেলে নেয়া হয় মরদেহ। এসময় সেখানে ছিলো পিবিআইয়ের তদন্ত দল।

অভিযুক্ত এসআই আকবরের দেশত্যাগ ঠেকাতে, সবগুলো সীমান্তের ইমিগ্রেশনে নির্দেশনা দিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জানিয়েছেন পিবিআইয়ের ডিআইজি বনজ কুমার মজুমদার। বলেন, কোনো সদস্য অপরাধ করলে, বাহিনী পাশে থাকবে না।

ভিযুক্ত এসআই আকবর হোসেন ভূইঁয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে। সেখানেও রয়েছে তার আলিশান বাড়ি। থাকেন বাবা-মা। সিলেটে পুলিশি নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় আকবর জড়িতের খবরে এখন ১৫ শতক জায়গার বাড়িটি দেখতে আসছেন অনেকেই। এলাকা জুড়েও রয়েছে ঘটনার নানা সমালোচনা।

যদিও, সাময়িক বরখাস্ত হওয়া অভিযুক্ত পুলিশ কর্মকর্তা আকবরের পরিবারের দাবি সবই ষড়যন্ত্র।

গেল রোববার সিলেট মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রায়হানের। পরিবারের অভিযোগ, পুলিশের নির্যাতনে মৃত্যু হয়েছে তার। ঘটনার পর ফাঁড়ি ইনচার্জ এসআই আকবরসহ চার সদস্যকে সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয়। সূত্র-চ্যানেল২৪