মির্জাগঞ্জে ধর্ষণ বিরোধী বিট পুলিশিং সমাবেশ

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি।।
“নারী ধর্ষন ও নির্যাতন বন্ধ করি নারী বান্ধব দেশ গড়ি” এ প্রতিপাদ্যে পটুয়াখালীর মির্জাগঞ্জে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশং সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার সরকারি র.ই মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ারের সভাপত্বিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী। পটুয়াখালী জেলা পুলিশের সহায়তায় ও মির্জগঞ্জ থানার ৪নং বিট এর আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম জুয়েল সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান হাচিনা হাবিব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গাজী আত্হার উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ জসীম উদ্দীন জুয়েল বেপারী, আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন মৃধা, অধ্যাপক ইউনুচ আলী সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ জসিম উদ্দিন সবুজ মৃধা ও র.ই মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জলিলুর রহমান প্রমুখ।

এছাড়াও উপজেলার ৬ টি ইউনিয়নের বিটে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।