মীরগঞ্জ ফেরি চলাচলে বিঘ্ন: হাজারো মানুষের ভোগান্তির শেষ কোথায়?

রাকিব হোসেন।।
বরিশালের মীরগঞ্জ ফেরিতে যাতায়াতকারী বাবুগঞ্জ, মুলাদী ও হিজলার মানুষের প্রতিদিনই ভোগান্তী পোহাতে হচ্ছে। নদীর তীব্র স্রোত আর কচুরীপানার কারণে এ যাতায়াত বিড়ম্বনা হচ্ছে বলে জানা গেছে। রোববার (১৮ অক্টোবর) মীরগঞ্জের ফেরিটি কমপক্ষে 8 ঘণ্টা আটকে ছিল।

ওই ফেরির যাত্রী তরিকুল ইসলাম জানান, সকাল ১০টায় বাবুগঞ্জ ঘাট থেকে যাত্রা শুরু করে ফেরিটি। এ সময় নদীর তিব্র স্রোতে এগিয়ে যেতে পারছিলনা ফেরিটি। একই সঙ্গে কচুরিপানাও আটকে যায় ইঞ্জিনের পাখায়। পরে দোয়ারিকা শিকারপুরের দিকে নদীর চ্যানেলে ঢুকে পড়ে ফেরী। এতে চরম বিপাকে পড়ে নারী শিশুসহ শতাধিক যাত্রী। এ সময় সকল কর্মজীবী মানুষই শত চেষ্টা করেও ফেরির ইঞ্জিন থেকে কচুরিপানা দূর করতে পারেননি। পরে ফেরিঘাট থেকে একটি ট্রলার আটকে পড়া যাত্রীদের উদ্ধার করতে এগিয়ে আসে। এসময় আনেকই উপায় না পেয়ে বাড়তি ভাড়া দিয়ে ওই ট্রলারে চলে যান। এর পর স্রোত কমে গেলে প্রায় ৪ ঘণ্টা সময় পর বেলা ২ টার দিকে ওপার (মুলাদী ঘাটে) যেতে সক্ষম হয় ফেরি। অথচ যেখানে স্বাভাবিক সময়ে পৌঁছাতে সময় লাগে মাত্র ৩০ মিনিট।

দীর্ঘসময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই ঘাটেই ট্রাক, এ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইন পেড়ে যায়। দুই পাড়ের রাস্তায় সৃষ্টি হয় যানযট।

এ বিষয়ে ফেরি কর্তৃপক্ষ জানায়, প্রতি বছরই শীতের মৌসুমের শুরু থেকে এই ভোগান্তি শুরু হয়। এই সময়টায় একদিকে নদীতে পানির তিব্র স্রোত থাকে, অন্যদিকে কচুরিপানার বড়বড় চাকের সঙ্গে আটকে যায় ফেরি ও ট্রলার।