বরিশালে ধর্ষণের ঘটনায় ঢাকা থেকে আসামি আটক করলো র‌্যাব

রূপালী বার্তা।।
বরিশালের গৌরনদীতে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার আসামি মোঃ সিরাজ বেপারী(৫০) কে ঢাকার যাত্রাবাড়ী থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। রোববার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে তাকে গ্রেফতার করা হয়। সিরাজ বেপারী বাটাজোর এলাকার মৃত আরোজ আলী বেপারীর ছেলে।

র‌্যাব জানায়, গৌরনদী থানাধীন বাটাজোর গ্রামের শারীরিক প্রতিবন্ধী’ছদ্মনাম আখি (১৬) কে গত ০৪ অক্টোবর প্রতিবেশী মোঃ সিরাজ বেপারী (৫০) জোর পূর্বক ধর্ষণ করে। ঘটনার পর থেকে আসামী পলাতক ছিলো। মেয়েটির চিৎকার শুনে পাশের লোকজন তাকে উদ্ধার করে। পরবর্তীতে ভিকটিমের পরিবার থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বরিশাল জেলার গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেন।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসির একটি আভিযানিক দল গত ১৭ অক্টোবর রাতে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে উক্ত ধর্ষককে গ্রেফতার করে। প্রাথমিক ভাবে আটককৃত মোঃ সিরাজ বেপারী(৫০) ঘটনার সত্যতা স্বীকার করে।