আগৈলঝাড়ায় বালুব্যবসায়ীর ওপর হামলা, ৭৫ হাজার টাকা ছিনতাই

আগৈলঝাড়া প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়ায় বালু ব্যবসার বিরোধকে কেন্দ্র করে বালুব্যবসায়ীর উপর হামলা করে ৭৫হাজার টাকা ছিনতাই করে নিয়েছে প্রতিপক্ষরা। বালু ব্যবসায়ীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পরে রাতেই পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

আহত ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার রত্মপুর ইউনিয়নের বেলুহার গ্রামের জাহাঙ্গীর মীরের ছেলে রনি মীর (৩২) দীর্ঘদীন ধরে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছে। রোববার (১৮ অক্টোবর) চাউকাঠী গ্রামের হাজী মোতালেব মিয়ার বালু উত্তোলন শেষে বিকেলে বাড়ি ফেরার পথে বেলুহার গ্রামে জয়নাল মীরের দোকানে সামনে আসলে প্রতিপক্ষ মিলন ভুইয়া ও সোহেল মিয়ার নেতৃত্বে ৭জনের একটিদল বালু ব্যবসার বিরোধকে কেন্দ্র করে বালু ব্যবসায়ী রনি মীরের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে তার সাথে থাকা ৭৫টাকা ছিনতাই করে নিয়ে যায়। স্থানীয়রা বালু ব্যবসায়ী রনী মীরকে উদ্ধার করে উপজেলা ভর্তি করে।

এ ঘটনায় বালু ব্যবসায়ী রনি মীর বাদী রোববার রাতে থানায় মামলা দায়ের করলে রইচ ভুইয়াকে পুলিশ গ্রেফতার করে। সোমবার সকালে তাকে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।