আগৈলঝাড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আগৈলঝাড়া প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়ায় মাদকব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৮ অক্টোবর) রাতে জয়রামপট্রি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, উপজেলার জয়রামপট্রি গ্রামের আবু তাহের মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী সমীর মিয়াকে রোববার রাতে নিজ এলাকা থেকে ২৩পিচ ইয়াবাসহ পুলিশ গ্রেফতার করেন। সোমবার সকালে এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দাযের করা হয়েছে। দুপুরে তাকে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।