নলছিটিতে মা ইলিশ শিকার: ৫ জেলের জেল জরিমানা

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি।।
ঝালকাঠির নলছিটিতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে ৫ জেলেকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতভর সুগন্ধা ও বিষখালী নদীতে এ অভিযান পরিচালনা করেন নলছিটি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মৎস্য বিভাগ।

সময় তারা উপজেলার দপদপিয়া ইউনিয়নের কুমারখালী এলাকা থেকে ৫ জেলেকে বিপুল পরিমান কারেন্ট জাল ও মা ইলিশ সহ আটক করতে সক্ষম হন।

আটককৃত ৩ জনকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ২ জেলেকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। জব্দকৃত ইলিশ এতিমখানায় পৌঁছে দেয়া হয় এবং কারেন্ট জাল নলছিটির ফেরিঘাটে পুড়িয়ে ফেলা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাখাওয়াত হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন নলছিটি থানা ওসি তদন্ত ও চার্জ অফিসার আব্দুল হালিম তালুকদার, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রমনী কান্ত মিস্ত্রি,উপজেলা নির্বাহী অফিসারের নাজির মোঃ নাজিম উদ্দিন।