পাশে দাঁড়ায়না বলে বলিউডের ছবি কেউ দেখবে না!

বিনোদন ডেস্ক।।
বলিউড খিলাড়ী অক্ষয় কুমারের নতুন ছবি ‘লক্ষ্মী বম্ব’ এর ট্রেলার মুক্তি পেয়েছে গত সপ্তাহে। ট্রেলার দেখেই বন্ধু অক্ষয়কে প্রশংসায় ভাসিয়েছেন বলিউডের আরেক নায়ক অজয় দেবগন। এতেই যেনো বিপত্তিতে পড়েছেন তিনি।

লক্ষ্মী বম্ব দেখার পর অক্ষয় কুমারের প্রশংসা করার পরই কড়া আক্রমণের মুখে পড়তে হচ্ছে অজয় দেবগনকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অজয় দেবগনকে একের পর এক কথার আক্রমণ করছেন ভক্তরা।

একজন তো কমেন্ট করেই বসেছেন বলিউড কারও পাশে দাঁড়ায় না। তাই বলিউডের কোনও সিনেমাই এবার আর কেউ দেখবে না।

কেউ বলতে শুরু করেন, দেবী দেবতাদের অপমান কেউ সহ্য করবেন না। কেউ আবার বলতে শুরু করেন, বলিউডের সঙ্গে যা করার, তা করে দিয়েছেন তারা।

কেউ আবার বলতে শুরু করেন, বলিউডের সঙ্গে এসব করা মোটেও উচিত হচ্ছে না। অনেকে আবার বলিউড এখন ইতিহাস বলেও মন্তব্য করতে শুরু করেন।

অনেকে আবার লক্ষ্মী বম্বকে বয়কট করা হবে বলেও হুশিয়ার করেছেন। আগামী ৯ নভেম্বর মুক্তি পাবে ছবিটি।