প্রেসিডেন্ট নির্বাচনের জন্য এক হচ্ছেন অ্যাভেঞ্জার্স তারকারা

বিনোদন ডেস্ক।।
হলিউড মাতানো সিনেমা ‘অ্যাভেঞ্জার্স’ তারকাদের পুনর্মিলন হতে যাচ্ছে। ৩ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে জো বাইডেনকে সমর্থন দিয়ে ভার্চুয়ালে একসঙ্গে হচ্ছে সিনেমাটির তারকারা।

ক্রিস ইভানস, স্কারলেট জোহানসন জোয়ে সালদানা, মার্ক রুফালোসহ আরও অনেক তারকা অভিনেতার যুক্ত হওয়ার কথা রয়েছে এই অনুষ্ঠানে। ‘ইউটিট ফর ডেমোক্রেসি’ নামক শিরোনামের সেই আলোচনায় দর্শকদের নানা প্রশ্নের উত্তর দেবেন তারা।

সম্প্রতি দ্য পিপলস তাদের এক খবরে প্রকাশ করে, মূলত আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনকে সমর্থন দেওয়ার নিমিত্তেই তাদের সকলের এক হওয়া। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের চারটি সিনেমার পরিচালক, অ্যান্টনি রুসো এবং জোসেফ রুশো।

উক্ত অনুষ্ঠানে বাইডেনের সমার্থকরা নির্বাচনকালীন তহবিলেও অনুষ্ঠান চলাকালীন সময় অর্থ অনুদান করতে পারবেন।

উল্লেখ্য, কিছুদিন আগেই আরেক হলিউড সুপারস্টার ডোইয়াইন জনসন রক আসন্ন নির্বাচনের সমর্থন নিয়ে ভিডিও বার্তা প্রকাশ করে। রক তার ইনস্টাগ্রামে দেওয়া ৭ মিনিটের এক ভিডিওতে প্রকাশ্যে তার পছন্দের প্রার্থী বাইডেন এবং হ্যারিসকে সমর্থনের কথা জানান।