মুলাদী পৌর বিএনপির সহ-সভাপতি আঃ মন্নানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ

মুলাদী প্রতিনিধি।।
বরিশালের মুলাদী পৌর বিএনপির সহ-সভাপতি ও পৌর মহিলা দলের সভাপতি সালমা আক্তারের স্বামী আঃ মন্নান সোমবার বিকাল ৫টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি—– রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনিজন রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছেন, হিজলা মুলাদীর সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশাররফ হোসেন মঙ্গু, বরিশাল উত্তর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, মুলাদী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আঃ ছত্তার খান, সাধারণ সম্পাদক আসাদ মাহমুদ, পৌর বিএনপির সভাপতি আঃ রব খান, সাধারণ সম্পাদক অধ্যাপক আল মামুন, সাংগঠনিক সম্পাদক মনজুর হোসেন হাওলাদার, উপজেলা যুবদল আহবায়ক দেলোয়ার হোসেন পাটোয়ারী, কলেজ ছাত্রদল সভাপতি রুহুল আমিন খান, সেচ্ছাসেবকদল নেতা নজরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।