একসূত্রে বাঁধা

একসূত্রে বাঁধা
।।হেলেন রহমান আঁখি।।

প্রিয় বন্ধু আমার!
তুমি গতকাল থেকে রাগ
করে আছ আমার উপরে
গভীর অভিমান পুষে
সেকথা আমি পেরেছি বুঝতে
তুমি ভেবেছ কি
আমি তোমার অভিমান
বুঝতে পারিনি?

সেই কৈশোরবেলা হতে
তোমার প্রতি মুগ্ধ হয়ে
আজ অব্দি পথ চলছি আমি,
তোমার বিরহ ব্যথা
আমায় করেছে কবি!
সেই তুমি কি আজও বোঝনি
তুমি আমার হৃদয় জুড়ে
আছ কতখানি?

পঁচাশি টা বছর কেটে গেল
তোমার প্রতি মুগ্ধতার রেশ
এতটুকুও হ্রাস পায়নি
সব বোঝ তুমি আর
একথা বুঝতে পারনি?

তোমায় আমি খুব ভালোবাসি!
প্রাণের চেয়ে ও প্রিয় তুমি!
আমারই দোসর তুমি
ঘুমে- জাগরণে আর
আমারই প্রতিচ্ছবি।

যে যাই বলুক
সৃষ্টি করুক যত দ্বন্দ্ব
আমি তো জানি
তুমি আর আমি একসূত্রে বাঁধা
যুগল প্রেমিক জুটি,চির অনন্য!
আমৃত্যু অবধি।

তোমায় ছাড়া বাঁচব না আমি
খুব ভালোকরে সেকথা জানো তুমিও
মিথ্যে কারণে যেও না’ ক দূরে সরে
এই আমার মিনতি!
তুমি আমার আর আমি তোমার
ভালোবেসে পাশাপাশি চলব চিরদিনই।

২০.১০.২০২০