সাগরে ডাকাতির সময় জেলে খুন, দেড় বছর পর দু জন আটক

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি।।
গভীর বঙ্গোপসাগরে ডাকাতি সময় প্রতিপক্ষের হামলায় নিহত হন বরগুনার নিশানবাড়িয়া এলাকার আল আমিন নামে এক জেলে। নিহত হওয়ার দেড় বছর পর প্রযুক্তি ব্যাবহারের মাধ্যমে পুলিশের জালে ধরা পরে দুই জেলে।

আটককৃতরা হলো, চট্টগ্রামের বাঁশখালী ইউনিয়নের আবদুল গফুরের ছেলে কাউসার ও আনোয়ারা থানার বুজরুছ মিয়ার ছেলে মাহমুদুল।

এর আগে গত বছরের ১৩ মার্চ গভীর বঙ্গোপসাগরে ডাকাতির সময় খুন হয় আল আমিন। এ ঘটনায় ওই সময় পাথরঘাটা থানায় ১৪ মার্চ একটি মামলা দায়রে করেন নিহত আল আমিনের পরিবার।

পাথরঘাটা থানা পুলিশ ২১ ও ২২ অক্টোবর চট্টগ্রাম থেকে দু’জনকে আটক করে পাথরঘাটা থানা পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে তাদের বরগুনা আদালতে হাজির করে রিমান্ড চাইলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার পর লুণ্ঠিত মোবাইল ফোনের সূত্র ধরে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বরগুনা আদালতে হাজির করলে তাদেরকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত সাঈদ আহমেদ জানান, মোবাইল ফোনের সূত্র ধরেই তাদেরকে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়েছে। যেহেতু মামলাটির তদন্তাধীন। আসামীদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত রিমান্ড মঞ্জুর করেছে। তাই তদন্তের স্বার্থে এ বিষয়ে বেশি কিছু জানানো সম্ভব নয়।