মুলাদীতে ১২ মন্ডপে চলছে শারদীয় দুর্গাপূজা

মুলাদী প্রতিনিধি।।
মুলাদী পৌর সভা সহ উপজেলায় ১২টি মন্ডপে স্বাস্থ্যবিধি মেনে চলছে শারদীয় দূর্গাপূজা। এ বছর করোনারভয়ে ভক্ত অনুসারী ও দর্শনার্থীদের পদ-চারনা কম রয়েছে।

রবিবার (২৫ অক্টোবর) মহা-নবমীতে মুলাদী পৌর এলাকার সার্বজনীন শ্রীশ্রী দূর্গা মন্দির গনেশ মজুমদার এর বাড়ীতে সনাতন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধমীয় এ উৎসবে খন্ড খন্ড আকারে ভক্ত-অনুসারীদের যোগ দিতে দেখা গেছে। ভক্তরা মনে করেন মা দূর্গা এবার অশুর বিনাশ করে এ ধরায় আবার শান্তি-ফিরিয়ে আনবে।

মুলাদী উপজেলা নিবাহী কর্মকতা সুভ্রদাস ও এএসপি সার্কেল মতিউর রহমানসহ বিভিন্ন জনপ্রতিনিধিরা বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।
সুষ্ঠ-শান্তিপূর্নভাবে ১২টি পূজামন্ডপে সরকারী বিধি মেনে এবারের পূজা অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন মুলাদী উপজেলা পূজা উৎযাপন পরিষদের সাধারন সম্পাদক তাপস মজুমদার।