আগৈলঝাড়ায় এক যুবকের রহস্যজনক মৃত্যু

আগৈলঝাড়া প্রতিনিধি।।

বরিশালের আগৈলঝাড়ায় শ্বশুর বাড়ি বেড়াতে এসে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের দাবী তাকে হত্যা করা হয়েছে।

জানা গেছে, রবিবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার বাহাদুরপুর গ্রামে শ্বশুর রবি হালদারের বাড়ি বেড়াতে যায় জামাই গৌরনদী উপজেলার চন্দ্রহার গ্রামের প্রিয়লাল বৈদ্যর ছেলে পংকজ বৈদ্য (৩০)। পংকজ বৈদ্যর মা তারা রানী বৈদ্য ও ভাই পরিতোষ বৈদ্যর দাবী তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সোমবার সকালে পংকজের স্ত্রী মিতু বৈদ্য জানান, সকালে পানি খেতে গিয়ে গলায় আটকে যায় এবং অসুস্থ হয়ে পড়ে। তাকে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা: ফয়সাল ফাহাদ চৌধুরী পংকজকে মৃত ঘোষণা করে।

এ খবর শুনে সার্কেল এসপি আ:রব ঘটনাস্থল পরিদর্শন করেন। আগৈলঝাড়া থানা ওসি তদন্ত মাজহার ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।