‘আমি আ. লীগের রাজনীতির সাথে জড়িত নই’

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি।।
পিরোজপুরের মঠবাড়িয়ায় এক আ’লীগ নেতা সাংগঠনিক পদ ও দল থেকে পদত্যাগ করার পরেও তার নাম কমিটিতে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন। উপজেলার সাপলেজা ইউনিয়ন আ‘লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইদ্রিস আলী মোল্লা মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে উপজেলা ইসলামিক আন্দোলন বাংলাদেশ এর কার্যালয় সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে আ‘লীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম। বিগত ২৮ ফেব্রুয়ারী ২০১৬ তে ইউনিয়ন সভাপতি বরাবর পদত্যাগ পত্র জমা দেই। পরবর্তীতে জানতে পারি ওই কমিটিতে আমার নাম বহাল রয়েছে। সে কারনে আবারও গত ২২ অক্টোবর ২০২০ পুণঃরায় ইউনিয়ন আ‘লীগ সভাপতি, সম্পাদক বরাবর পদত্যাগ পত্র জমা দেই।

আমি ২০১৬ সালের মার্চ মাস থেকে ইসলামিক আন্দোলন বাংলাদেশের রাজনৈতিতে সক্রিয়ভাবে কাজ করছি। আমি আ‘লীগের রাজনীতির সাথে জড়িত নই।

এসময় উপস্থিত ছিলেন- ইসলামিক আন্দোলন বাংলাদেশের নেতা মাওঃ মোঃ বেলায়েত হোসেন, মোঃ সেলিম মৃধা, আব্দুল জলিল মুুন্সি, আলহাজ্ব মোঃ ইউনুস মোঃ মোনাব্বর হোসেন খলিফা, শাহ মোঃ এনামুল কবির তুহিন প্রমূখ।