অসংজ্ঞায়িত জীবন

অসংজ্ঞায়িত জীবন
।।মাহফুজা রিনা।।

কেটেছে দুঃস্বপ্ন, কেটেছে আবেগ
কেটেছে আরও অনেক কিছু
দেখা কি সব যায়!

কিছুটা অন্তরালে, প্রকাশ্যে কিছুটা
অনুভবে চলে হৃদয়ে আসা যাওয়া।
প্রাপ্তির খাতায় ভুলের আনাগোনা
হিসেব কভু মেলে না।

বিধাতাকে সুধোলে বিধাতাও নিশ্চুপ রয়।
জীবনের কিছু মানে থাকে,
সব মানে জানা হয়ে ওঠে না।

অসংজ্ঞায়িত জীবনের মানে খুঁজতে গেলে
দ্বিধায় ভুগতে হয়,
দুঃখবোধ জাগে মনে।

মন জুড়ে বিষাদের ছায়া,,,,
সাইনবোর্ড কেবল মুখের হাসি।
নিষ্ঠুর বাস্তবতা আড়াল করতে
হাসি একমাত্র অবলম্বন।

২৫/১০/২০২০