মুলাদী উপজেলা শেখ রাসেল কমিটির উদ্যোগে আনন্দ র‌্যালী

মুলাদী (বরিশাল) প্রতিনিধি।।
বরিশালের মুলাদী উপজেলায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ মুলাদী উপজেলা শাখার নব নির্বাচিত কমিটির অনুমোদন পাওয়ায় আনন্দ র‌্যালী। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের চত্ত্বর থেকে উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, মুলাদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু, বরিশাল জেলা যুবলীগ নেতা মনিরুজ্জামান খান টিপু, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি অহিদ খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম হিরন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আহম্মেদ জুয়েল, সাধারণ সম্পাদক কাজী মুরাদ হোসেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ এম জুয়েল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক মেহেদী হাসান ইমাম, উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি সোলায়মান খান, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি ফারুক হোসেন বয়াতী, সাধারণ সম্পাদক কাইয়ুম আকন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলামসহ যুবলীগ, ছাত্রলীগ ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের নেতৃবৃন্দ।